ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

মানবসেবার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন দেশ ভ্রমণে অংচিং নু মারমা

প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১১:৩১ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: দীপংকর মল্লিকবান্দরবান প্রতিনিধি

ভারত, নেপাল ও থাইল্যান্ডসহ কয়েকটি দেশে বৌদ্ধ ধর্মীয় অনুশীলন ও বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ

 

বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের পরিচালক অংচিং নু মারমা মানবসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। বৌদ্ধ ধর্মীয় অনুশীলন ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিতে তিনি ভারত, নেপাল, থাইল্যান্ডসহ কয়েকটি দেশ সফর করেন।

 

ভ্রমণকালে তিনি বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী ও ধর্মীয় অনুশীলনকারীদের সঙ্গে সময় কাটান এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন। তাঁর মতে, মানুষের মধ্যে ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন।

 

অংচিং নু মারমা মনে করেন, ধর্ম-বর্ণ কিংবা সম্প্রদায়ভেদে মানুষের মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ ও বিভেদ থাকা উচিত নয়। প্রত্যেক ধর্মের প্রতি সম্মান প্রদর্শন এবং মানুষের কল্যাণে একে অপরের পাশে দাঁড়ানোই হওয়া উচিত মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি।

 

তিনি বলেন, মানুষের জন্য মানুষ—এই মানবিক চিন্তাধারাকে ধারণ করেই সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। মানবসেবা কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি কিংবা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমগ্র মানবজাতির কল্যাণের সঙ্গে সম্পৃক্ত।

 

বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের মাধ্যমে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন অংচিং নু মারমা। তাঁর লক্ষ্য, দেশ-বিদেশের মানবিক ও সচেতন মানুষকে একত্র করে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সেবার মনোভাব নিয়ে একটি মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখা।

 

তিনি বিশ্বাস করেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতাই পারে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর করতে। মানবসেবা এবং ধর্মীয় সম্প্রীতির এই চিন্তাধারাকে সামনে রেখে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনকে আরও বহুদূর এগিয়ে নিতে চান তিনি।