ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

আর কোনদিন এদেশে অতীত বা বর্তমান ফ্যাসিবাদী শাসন কায়েম করতে দেব না—–মাওলানা আব্দুল জাব্বার 

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ৭:১১ অপরাহ্ণ
ইমন মিয়া
প্রতিবেদক: ইমন মিয়াসোনারগাঁও উপজেলা প্রতিনিধিমোবাইল: ০১৯৪১৬৮৩০৮২

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা।

 

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান রহমানের সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোঃ মুন্না, জামায়েত নেতা মাওলানা আশরাফুল ইসলাম, ডক্টর আসগর আলী, মাওলানা ইব্রাহিম হাসান,মাওলানা খোরশেদ আলমসহ প্রমূখ নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, আমরা অত্যন্ত বেদনাহত ভাবে আজ এই বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে দাঁড়িয়েছি। আমরা ফ্যাসিস্ট কে আর কোনদিন পুর্নবাসন হতে দিতে চাই না। আর যদি কোন সন্ত্রাস করা হয় তাহলে বলবো তোমরা বোকার স্বর্গে বাস করছো। আর কোনদিন এদেশে অতীত বা বর্তমান ফ্যাসিবাদী শাসন কায়েম করতে দেব না। শেখ হাসিনা সহ যারা অপরাধী তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ধরে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে। অতীত প্রেমের কারণে বিএনপি আজ আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেফতার করতে পারছে না।  অনতিবিলম্বে যদি বাচতে চান তাহলে অতীত প্রেম বাদ দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করুন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনেকে জানতে চান। আমরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই না। আমরা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই। আজ ঐক্যর কথা বলা হয় ঐক্যর একমাত্র পথ একটাই তা হল গণভোটের গণরায় মেনে নিয়ে জনগণের আশার প্রতিফলন ঘটানো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস। তারা সব সময় অগ্নি সন্ত্রাস, জ্বালাও পোড়াও করেছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে শেখ হাসিনা গণতন্ত্রকে গলাটিতে হত্যা করেছে। এখন তারা দেশে ফিরে আসতে চায়। কূটনৈতিক ও আইনি পদ্ধতি ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আসার আর কোন রাস্তা নাই। যদি অন্য কোন পন্থায় ফিরে আসতে চায় এদেশের মানুষ তা কোনদিন মেনে নেবে না। বর্তমান সরকার জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় কিন্তু জাতীয় ঐক্যর শর্ত একটাই তাহলো গনভোটের গণরায় মেনে নিতে হবে ও বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাসুদুর রহমান গিয়াস বলেন, বিপ্লবের মাধ্যমে এই দেশে দেড় হাজার মানুষ শহীদ হয়েছিল, ৪০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছিল। জুলাই বিপ্লবের পর জাতীয় নির্বাচনে এ দেশের ৭০% মানুষ জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ভোট দিয়েছিল কিন্তু বর্তমান বিএনপি সরকার সেই গণভোটের গণরায় কে পাশ কাটিয়ে দেশ চালাচ্ছেন। তাই আজ এদেশে অশান্তি বিরাজ করছে। বিএনপি সরকার পুরোপুরি একটি ব্যর্থ সরকারের পরিণত হয়েছে। শিলং মন্ত্রী নামে একজন সর্ব মন্ত্রী আছেন যিনি এখন সংবিধান মন্ত্রী নামে পরিচিত। যেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি ।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমান বলেন, আমরা জানি দীর্ঘ ১৭ বছর গুম, খুন ও সন্ত্রাসের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট  সরকার বাংলাদেশকে ভারতের একটি অঙ্গ রাজ্যে পরিণত করেছিল। আজ দেশে যা হচ্ছে তা বিএনপির প্রতারণার ফল। এর দায়ভার এই সরকারকেই নিতে হবে। সর্ব মন্ত্রী সালাউদ্দিন বলেছেন দেশে নাকি কিছুই হয়নি। আইন শৃঙ্খলা নাকি ঠিকই আছে। অথচ আজ গোপালগঞ্জে নির্বাচিত এমপিরা বাসায় থাকতে পারে না।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোঃ মুন্না বলেন, ২৪ এর ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বর্তমান সরকারের মদদে তারা আবার দেশে নৈরাজ্য ও সন্ত্রাস করছে। যদি আওয়ামী সন্ত্রাসীদের বিচার না হয় তাহলে দেশের এই অরাজকতার দায়ভার সরকার এড়াতে পারে না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।