গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের জনপ্রিয় আইনজীবী এডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী স্থানীয় এলাকার অবহেলিত উন্নয়নের লক্ষ্য তিনি আবেদন করেন গুরুত্বপূর্ণ পাঁচটি সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও কাঁচা অবস্থায় থাকা এসব সড়ক উন্নয়নের মাধ্যমে ইউনিয়নের গ্রামীণ যোগাযোগব্যবস্থা সচল ও জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), লোহাগাড়া, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী বরাবর একটি লিখিত আবেদন করেছেন পুটিবিলা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা, সমাজকর্মী ও রাজনৈতিক কর্মী অ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী।
আবেদনে তিনি এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ (GCP-4) শীর্ষক প্রকল্পের আওতায় পুটিবিলা ইউনিয়নের পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আবেদনে উল্লেখ করা পাঁচটি সড়ক হলো।
- কালাউজান গাবতলী বাজার থেকে পাহাড়চাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক। দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার।
-
পুটিবিলা সুফি ফকির জিপিএস থেকে সারাইয়া রামবিলা সড়ক। দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার।
-
কানুরাম বাজার-জয়নগর-
৪. পহাড়চাঁদা সড়ক। দৈর্ঘ্য ১ কিলোমিটার।
- তাঁতীপাড়া (পুটিবিলা ইউনিয়ন) সড়ক। দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার।
-
পুটিবিলা পূর্ব তাঁতীপাড়া-সিকদারপাড়া জামে মসজিদ সড়ক। দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার।
আবেদনকারী উল্লেখ করেন, পুটিবিলা ইউনিয়নের গুরুত্বপূর্ণ এসব সড়কের অধিকাংশই এখনো কাঁচা মাটির রাস্তা। ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া, কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন কর্মকাণ্ডে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এসব সড়ক উন্নয়ন অত্যন্ত জরুরি। তাই জনস্বার্থ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত সড়কগুলোকে সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য এলজিইডি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এদিকে প্রশংসায় ভাসালেন স্থানীয় এলাকার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে জনপ্রিয় সারা ফেলেন বিশিষ্ট জনপ্রিয় আইনজীবী এডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী।




