ছবি ভিডিও ভিডিও
সোশ্যাল মিডিয়া

নওগাঁয় প্রাণবন্ত পরিবেশে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ৭:০৮ অপরাহ্ণ
শামীম আনসারী
প্রতিবেদক: শামীম আনসারীনওগাঁ জেলা প্রতিনিধিমোবাইল: ০১৯৭১৭৬৭৭১৬

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নওগাঁয় জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ের পার্কভিউ রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক রূপালী বাংলাদেশের নওগাঁ জেলা প্রতিনিধি খোরশেদ আলম রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ মাসুদ হাসান তুহিন বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কথা সাহিত্যক ও দেশ টেলিভিশন এর সাবেক অনুষ্ঠান প্রধান রবিউল করিম এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজ।

আলোচনা সভায় বক্তারা অপসাংবাদিকতার কারণ ও প্রেক্ষাপট তুলে ধরে বলেন, প্রতিনিধি নিয়োগের আগে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর যথাযথ যাচাই-বাছাই প্রয়োজন। একই সঙ্গে প্রতিনিধিদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দেন তাঁরা। বক্তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে সমাজে অপসাংবাদিকতা কমানো সহজ হবে।

বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চার মাধ্যমে নওগাঁর বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি জেলার উন্নয়ন ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। সবশেষে অতিথিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা কেক কেটে পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন।