ছবি ভিডিও ভিডিও
অপরাধ

ধামইরহাটে নাশকতা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের ঘনিষ্ঠজন ও ছাত্রলীগ নেতা রাশেদ ইমাম গ্রেফতার

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ৩:৪০ অপরাহ্ণ
মোঃ জিহান বাবু
প্রতিবেদক: মোঃ জিহান বাবুধামইরহাট উপজেলা প্রতিনিধিমোবাইল: ০১৫৩৮৩০৩৫৩১

নওগাঁর ধামইরহাট উপজেলায় নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মোহাম্মদ আবু রাশেদ ইমামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এবং সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে নওগাঁতে অভিযান চালিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে ধামইরহাট থানায় হস্তান্তর করে।

 

গ্রেফতারকৃত ইমাম ওই গ্রামের মোঃ মোজাম্মেল হক ও কোহিনুর বেগম দম্পতির ছেলে।

 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নাশকতা মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক আসামিকে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।