চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
“রপ্তানিমুখী প্রাণী সম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গোমস্তাপুরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় প্রাণিসম্পদ দপ্তর হতে শোভাযাত্রা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রাণিসম্পদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ডক্টর মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াসিম আকরাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল প্রমুখ। এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএন পি নেতা, সামাজিক সংগঠক ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাকলাইন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন বরুণ কুমার প্রামানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ সহ উদ্যোক্তা, খামারি ও স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, এলাকার শিক্ষিত যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে প্রাণিসম্পদ অধিদপ্তর। সেই সাথে উপজেলার প্রাণিসম্পদের কার্য পরিধিকে গতিশীল করতে সক্রিয়ভাবে কাজ করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ এক আপার সম্ভাবনার খাত। এই খাতকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য শিক্ষিত যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে আগামী সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে।



