ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: ইমাম হাসান জুয়েলচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিমোবাইল: ০১৭৬৮৯৭৭৪২৮

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে উপজেলায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবাসহ সুফিয়া বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) । বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর ধুমাপুকুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুফিয়া বেগম ওই গ্রামের তহুরুল ইসলামের স্ত্রী। অভিযানে তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারিদের আইনের আওতায় আনতে অধিদপ্তর কাজ করছে। মাদকবিরোধী এ কার্যক্রম আরও জোরদার করা হবে।