ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৬:০০ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: মো: বেলাল হোসেনচট্টগ্রাম প্রতিনিধি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পটিয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, ‘পটিয়া গোপালগঞ্জ নয়। শান্ত পটিয়াকে ফ্যাসিস্টের দোসরেরা অশান্ত করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।’ এ সময় বক্তারা যাতে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

 

সমাবেশে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মফজল আহমেদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদল নেতা ইদ্রিস পানু, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্যসচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন, তরুন বিএনপি নেতা আকিবুল হক আকিব সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।