বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রুমান মোল্লা (৩৫) নামে একজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় ব্রিজ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মধুমতি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুমান মোল্লা মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিলু মিয়া মোল্লার ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর থেকেই মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে মশাল হাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল নিয়ে মধুমতি ব্রিজে পৌঁছালে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
সারাদেশ
বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১১:৩৮ অপরাহ্ণ

প্রতিবেদক: অনলাইন ডেস্ক



