ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

অরুনবাড়ী ফুরকানিয়া মডেল মাদ্রাসা-য় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১১:২১ অপরাহ্ণ
শহীদুল্লাহ আব্বাসী
প্রতিবেদক: শহীদুল্লাহ আব্বাসীক্রাইম রিপোর্টারমোবাইল: ০১৭১৯১৭৭১৩৭

আজ ২৮ নভেম্বর ২০২৬ শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অন্তর্গত অরুনবাড়ী ফুরকানিয়া মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

উল্লেখ্য, মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন ও পড়াশোনার অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

সমাবেশে অভিভাবকদের বিভিন্ন মতামত, পরামর্শ ও অভিযোগ শোনা হয় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সেসব বিষয়ে জবাব দেন। এ সময় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

 

সমাবেশের বিশেষ আকর্ষণ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামিক সংগীত, গজল পরিবেশন এবং পড়াশোনার বিভিন্ন পারফরম্যান্স উপস্থাপন করে। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।

 

আজকের অভিভাবক সমাবেশে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শহীদুল্লাহ আব্বাসীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আল আমিন।

 

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ রাজারামপুর ইয়াহুস সুন্নাহ আলিম মাদ্রাসার প্রভাষক জনাব মাওলানা মোঃ গোলাম কিবরিয়া।

 

মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও গোসাইবাড়ী দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা মোহাম্মদ আবদুল মতিন।

ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জনাব মাওলানা মোহাম্মদ আলী হাসান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরাতলা ইউনিয়ন শাখার সেক্রেটারী জনাব মোহাম্মদ গোলাম জাকারিয়া সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।