ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১০:১৫ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: রবিউল আলমকুমিল্লা প্রতিনিধি

ফেনী সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মাদকদ্রব্য ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

 

​শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ গীতাবাড়ী বিওপি-এর একটি বিশেষ টহলদল এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, নিয়মিত চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে টহলদলটি ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বা পাচারকালে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য ও যানবাহনের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।