ছবি ভিডিও ভিডিও
সোশ্যাল মিডিয়া

চট্টগ্রামে হাতির আ/ক্র/ম/ণে বাগান শ্রমিক আ/হ/ত

প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ৫:৩৪ অপরাহ্ণ
মোঃ বেলাল হোসেন
প্রতিবেদক: মোঃ বেলাল হোসেনচট্টগ্রাম জেলা প্রতিনিধিমোবাইল: ০১৮৭৬৯৯৩০০৩

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড়ি হাতির আক্রমণে মো. সাহাব উদ্দিন (২২) নামে এক বাগান শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

 

শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত সাহাব উদ্দিন ওই এলাকার বাসিন্দা। তিনি মৃত বাঁচা মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে বাগানের দিকে যাওয়ার পথে হঠাৎ পাহাড়ি হাতির একটি পালের সামনে পড়ে যান তিনি। এ সময় একটি হাতি শুঁড় দিয়ে তাঁকে দূরে ছুড়ে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

এদিকে, সাহাব উদ্দিনের জীবনে হাতির আক্রমণের ঘটনা এবারই প্রথম নয়। প্রায় ২০ বছর আগে একই দিনে তাঁর বাবা-মা ও নানাকে বাড়িতে পাহাড়ি হাতির আক্রমণে প্রাণ হারাতে হয়েছিল বলে জানান প্রতিবেশীরা।

 

সে সময় সাহাব উদ্দিন শিশু থাকায় হাতির শুঁড়ে ছিটকে পড়ে খড়ের স্তূপের ওপর। এতে প্রাণে বেঁচে গেলেও এবার আবারও হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলে জানান স্থানীয়রা।

 

একই পরিবারের সদস্যদের ওপর দুই দশকের ব্যবধানে হাতির এমন ভয়াবহ আক্রমণের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা পাহাড় সংলগ্ন এলাকায় রাতে চলাচলে সতর্ক থাকার পাশাপাশি বন বিভাগের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।