ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

ধামইরহাটের হাটখোলায় মোবাইল কোর্টে দুই মাদকসেবী ও মাদক কারবারির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন

প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ৬:১১ অপরাহ্ণ
মোঃ জিহান বাবু
প্রতিবেদক: মোঃ জিহান বাবুধামইরহাট উপজেলা প্রতিনিধিমোবাইল: ০১৫৩৮৩০৩৫৩১

মাদকের ছোবল থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে বাঁচাতে নওগাঁর ধামইরহাট উপজেলার হাটখোলা এলাকায় টাস্ক ফোর্স অভিযানের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে পরিচালিত এই অভিযানে দোষী প্রমাণিত হওয়ায় দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাজ্জাদ পারভেজের নেতৃত্বে এই মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টরের প্রসিকিউশনে এবং ধামইরহাট থানা পুলিশের সার্বিক সহযোগিতায় আইনানুগভাবে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদকবিরোধী এই নিয়মিত টাস্ক ফোর্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।