চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগান মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ মোঃ লালচাঁন ওরফে আশা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর মডেল থানাধীন চাঁদলাই জোড়বাগান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ অধিকারী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালান। এ সময় লালচাঁন ওরফে আশাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।গ্রেপ্তার লালচাঁন ওরফে আশা চাঁদলাই জোড়বাগান এলাকার মৃত শফিকুল আলম ও শেফালী বেগমের ছেলে।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পক্ষ থেকে সবাইকে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে সদর থানার অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ১০:০২ অপরাহ্ণ

প্রতিবেদক: ইমাম হাসান জুয়েলচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিমোবাইল: ০১৭৬৮৯৭৭৪২৮



