নওগাঁর ধামইরহাট উপজেলার চৌঘাট কাজলগ্রামে নবনির্মিত একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটি উদ্বোধন করেন।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উদ্বোধনী অনুষ্ঠানে নারী-পুরুষস মাদ্রাসার ছাত্র-ছাত্রী শিক্ষক ও বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।মসজিদের সামনে স্থাপিত ফলক সূত্রে জানা যায়, কুয়েতের ‘আল-নাজাত চ্যারিটি’-এর সহযোগিতায় এবং সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার মাধ্যমে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই নির্মাণ প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘আনসার রিয়াদ আল-কাতান’।
নতুন মসজিদটি চালু হওয়ায় স্থানীয় মুসল্লিদের নিয়মিত নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় বড় ধরনের সুবিধা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।উদ্বোধন শেষে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।




