ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

লামার সরইয়ে উপজেলা প্রশাসন ইউএনওর প্রথম অভিযান, ৭ পয়েন্ট থেকে ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ।

প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৯:৫০ অপরাহ্ণ
মোঃ আবু বক্কর সিদ্দিক
প্রতিবেদক: মোঃ আবু বক্কর সিদ্দিকচট্টগ্রাম বুর‍্যো প্রতিনিধিমোবাইল: ০১৮১১২৭৩৩৬০

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে অবৈধ বালুর পয়েন্টের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতটি পৃথক পয়েন্ট থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। লামা উপজেলায় যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সোমাইয়া আক্তারের নেতৃত্বে এটি প্রথম অভিযান।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরই ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সোমাইয়া আক্তারের সঙ্গে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সঙ্গীয় ফোর্স।

 

অভিযান সূত্রে জানা যায়, সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু মজুদ করে রাখা হয়েছিল। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সাতটি পয়েন্ট থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করে। একসঙ্গে এত বিপুল পরিমাণ বালু জব্দের ঘটনায় এলাকায় বিষয়টি আলোচনার সৃষ্টি করেছে।

 

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সোমাইয়া আক্তার জানান, লামা উপজেলায় যোগদানের পর অবৈধ বালুর পয়েন্টের বিরুদ্ধে এটি তাঁর প্রথম অভিযান। পর্যায়ক্রমে উপজেলার সব অবৈধ বালুর পয়েন্টে অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন। অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে মাতামুহুরী নদীসহ উপজেলার বিভিন্ন নদী-খাল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

 

অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে লামার প্রাকৃতিক সম্পদ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।