ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

গোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানা 

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ৭:৩৫ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: মো:সামিরুল ইসলামগোমস্তাপুর উপজেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা কৃষি কর্মকর্তা সাকলায়েন হোসেন জানান,  বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার মনাকষার একজন সার ব্যবসায়ি নওগাঁর সাপাহার থেকে  ৩৪ বস্তা ডিএপি সার শিবগঞ্জ নিয়ে যাওয়ার সময়  গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় তাকে  আটক করে স্থানীয় লোকজন। অবৈধভাবে  সার পরিবহনের অভিযোগে শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের সার ব্যবসায়ি এনামুল হককে ১০ হাজার টাকা জরিমানা ও সারগুলো জব্দের নির্দেশ দেন    ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার( ভুমি)চৌধুরী আল মাহমুদ।প্রসঙ্গত: গত ৫ নভেম্বর উপজেলার ২ টি স্থানে ২১ বস্তা সার জব্দ করা হয়।