ছবি ভিডিও ভিডিও
আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ৪:১২ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

ইসরাইলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ ভূমিকম্পের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রামন বিমানবন্দর। খবর টাইমস অব ইসরাইলের \

\

ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (জিওলজিক্যাল সার্ভে অব ইসরাইল) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। এটি ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।

 

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে রামন বিমানবন্দরে সামান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কম্পনে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে।

 

 

 

পরে এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা-নিরীক্ষা ও অবকাঠামো পরিদর্শন শেষ হয়েছে। এরপর রামন বিমানবন্দরে আবারও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে।\

\

পরে এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা-নিরীক্ষা ও অবকাঠামো পরিদর্শন শেষ হয়েছে। এরপর রামন বিমানবন্দরে আবারও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে।\

\