ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

সোনারগাঁয়ের দুই দিনব্যাপী ১১তম ওয়াজ ও দোয়া মাহফিল ২০ও২১ নভেম্বর

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ৪:০৯ অপরাহ্ণ
ইমন মিয়া
প্রতিবেদক: ইমন মিয়াউপজেলা প্রতিনিধিমোবাইল: ০১৯৪১৬৮৩০৮২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জগনাদী গ্রামে অবস্থিত হযরত হালিমাতুস সা’দিয়া (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ১১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আগামী ২০ ও ২১ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ মাহফিল অনুষ্ঠিত হবে।

 

আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলের প্রথম দিন প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করবেন হযরত মাওলানা আব্দুল হালীম, খতিব, দক্ষিণ নোয়াপাড়া, রূপগঞ্জ। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি ও মেডি স্কয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের স্বত্বাধিকারী ডা. মো. সেলিম মোল্লা।

 

মাহফিলের দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত আন্তর্জাতিক ক্বারী হাফেজ মাওলানা ক্বারী রহমতুল্লাহ আড়াইহাজারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব গোলজার হোসেন প্রধান, চেয়ারম্যান পদপ্রার্থী, জামপুর ইউনিয়ন পরিষদ এবং প্রতিষ্ঠাতা পরিচালক, নুরে গোলজার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বস্তুল। দ্বিতীয় দিনের মাহফিলে মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা বেলাল হোসেন, পীর সাহেব, সোনারগাঁ।

 

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইয়াসিন মোল্লা মাহফিলে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ মাহফিলে দেশবরেণ্য হক্কানি আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান শোনার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার মান, শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে উপস্থিত অতিথি ও এলাকাবাসীকে অবহিত করা হবে।

 

অন্যদিকে মসজিদের ক্যাশিয়ার রফিকুল ইসলাম বলেন, বিগত বছরের তুলনায় এবার আরও ভালো মানের আলেমদের আমন্ত্রণ জানানো হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। তিনি সকলকে মাহফিলে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

 

উল্লেখ্য, জগনাদী গ্রামটি ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতির জন্য স্থানীয়ভাবে পরিচিত। গ্রামটিতে অবস্থিত মহিলা মাদ্রাসাটি শান্ত, নিরিবিলি ও শিক্ষাবান্ধব পরিবেশে পরিচালিত হচ্ছে। নিরাপদ পরিবেশে ছাত্রীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি পড়াশোনার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, দুই দিনব্যাপী এ মাহফিলের মাধ্যমে ধর্মীয় জ্ঞানচর্চা, দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য দল-মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানকে মাহফিলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়েছে।