ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

বেকার নয়, দক্ষ হও: যুব উন্নয়নে নতুন দিশা দেখালেন ফ্রিল্যান্সার সালমাউন হোসেন 

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ৩:১৪ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: নাদিম হোসেনচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে ফ্রিল্যান্সিয়ার ক্লাস শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করলেন তরুণ উদ্যোক্তা সালমাউন হোসেন। তিনি একজন ফ্রিল্যান্সার এবং যুক্তরাষ্ট্রের ট্রাভেলিয়া কোম্পানিতে রিমোট জব হিসেবে কর্মরত।

 

তিনি বলেন, বাংলাদেশের বিশাল একটি অংশ যুব সমাজ বেকার। এই বেকারত্ব দূর করার বড় হাতিয়ার হতে পারে ফ্রিল্যান্সিং।

এ লক্ষ্যে তিনি (SkillUp.BD) স্কিল আপ বিডি নামে একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন, যেখানে প্রশিক্ষণের পাশাপাশি সরাসরি বিদেশি ক্লায়েন্টের কাজ এনে দেওয়া হবে, যাতে নতুনরা মার্কেটপ্লেসে কাজ না পেয়ে ঝরে না পড়ে।

 

সালমাউন হোসেন জানান, তিনি গত ৩ বছর ধরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছেন। ইতোমধ্যে ৫০০ এর অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন, যাদের মধ্যে ১০০ জনেরও বেশি সফলভাবে কাজ করে আত্মনির্ভরশীল হয়েছেন।

 

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, যা দেশের অর্থনীতিতে যুব সমাজের সরাসরি অবদান রাখবে।