চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪ নম্বর ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর মহেশপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন এবং সেখানে শায়িত সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলের শেষ রাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা করেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম। এ সময় বক্তারা ইসলামের আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা এবং পরকালীন কল্যাণের জন্য নেক আমল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৈতন্যপুর মহেশপুর কেন্দ্রীয় গোরস্থান কমিটির সভাপতি আলহাজ্ব মো. রবিউল আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন রাজশাহীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. কাউসার হোসাইন। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জের জাবালে নূর জামিয়ার শিক্ষক ও বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা মো. আব্দুল জলিল।
বক্তারা তাঁদের আলোচনায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, ঈমান ও আমলের ভিত্তিতে জীবন পরিচালনা, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং ইসলামের সঠিক পথে চলার আহ্বান জানান। পাশাপাশি মৃত্যুর পর মানুষের জন্য দোয়া করা এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার গুরুত্ব তুলে ধরেন তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মো. আবু বক্কর, চৈতন্যপুর সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দুই নং গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মো: সাদিকুল ইসলাম, রানীনগর বিএল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আমিনুল ইসলাম, মাওলানা মো. আফজাল হোসাইন, একই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. জালাল উদ্দিন, চৈতন্যপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. লাল মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এসকে সোহেল চৌধুরী, এবং আলহাজ্ব মতিউর রহমান মতি আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী।
এ ছাড়া উপস্থিত ছিলেন চৈতন্যপুর মহেশপুর কেন্দ্রীয় গোরস্থানের সেক্রেটারি ডা. গোলাম জাকারিয়া, ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুল কাইয়ুম সফেদ, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রাব্বানী টিটু এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফটিক আলী।
মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দুই দিনব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে চৈতন্যপুর মহেশপুর কেন্দ্রীয় গোরস্থানে শায়িত সকল মরহুম ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ধর্মীয় আয়োজনের পাশাপাশি গোরস্থানের উন্নয়নমূলক কার্যক্রমও এগিয়ে যাবে এবং এলাকার মানুষের মধ্যে ধর্মীয় সচেতনতা ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।




