ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

১৯৩৭ সালে প্রতিষ্ঠিত বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির সভা

প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ১০:৪৭ পূর্বাহ্ণ
শহীদুল্লাহ আব্বাসী
প্রতিবেদক: শহীদুল্লাহ আব্বাসীক্রাইম রিপোর্টারমোবাইল: ০১৭১৯১৭৭১৩৭

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আব্দুল কাদের।

 

উল্লেখ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতি একটি প্রাচীন সামাজিক সংগঠন। ১৯৩৭ সালে ব্রিটিশ আমলে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকার ধর্মীয়, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

পল্লী উন্নয়ন সমিতির অধীনে রয়েছে বেশ কয়েকটি শাখা প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় গোরস্থান শাখা! অ্যাথলেটিক ক্লাব! শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক শাখা! কুটির শিল্প শাখা এবং বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগার।

 

সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল হক তুহিন জানান, পল্লী উন্নয়ন সমিতির অফিস কক্ষের ছাদ ঢালাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ ছাড়া ১৯৩৭ সালে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা এবং বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী যেসব ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনায় পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বক্তাদের সম্মতির ভিত্তিতে মাহফিলের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

 

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সমিতির কোনো সাধারণ সভা অনুষ্ঠিত না হওয়ায় আগামী ঈদুল ফিতরের পরদিন সংগঠনের সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ ছাড়া সভায় সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণসহ আরও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। এসব সিদ্ধান্ত পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহঃ সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী এবং অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।

 

এ ছাড়া উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির বিভিন্ন শাখার সম্পাদক ও সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।