ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন।

প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৮:৩০ অপরাহ্ণ
মোঃ বেলাল হোসেন
প্রতিবেদক: মোঃ বেলাল হোসেনচট্টগ্রাম জেলা প্রতিনিধিমোবাইল: ০১৮৭৬৯৯৩০০৩

পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা উপলক্ষে পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF)-কে বিশেষ আমন্ত্রণ জানানো হয়।

 

অনুষ্ঠানে সংগঠনটির মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত অতিথি মানবিক শওকতের হাত থেকে পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিনিধিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

প্রতিষ্ঠার পর থেকে পটিয়া ব্লাড ফাউন্ডেশন রক্তের চাহিদা পূরণে ব্লাড ম্যানেজমেন্ট, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের সহায়তা, দুর্যোগে সহযোগিতা,খাদ্য ও আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোলাইমান বলেন, “এই সম্মাননা আমাদের প্রত্যেক স্বেচ্ছাসেবী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আমরা সম্মাননার প্রত্যাশায় নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই কাজ করি। এই অর্জন আমাদের আরও উৎসাহ ও দায়িত্বশীলতার সঙ্গে মানবতার সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে। পটিয়া থেকে বৃহত্তর চট্টগ্রামে মানবিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে সবার সহযোগিতা কামনা করছি।”

 

তিনি আরও জানান, এ সম্মাননা শুধু একটি অর্জন নয়, বরং সংগঠনের প্রতিটি স্বেচ্ছাসেবীর জন্য গর্ব ও অনুপ্রেরণার। মানবতার সেবায় সমাজের কল্যাণে—এই প্রত্যয়কে ধারণ করে পটিয়া ব্লাড ফাউন্ডেশন আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।