শীতের প্রারম্ভে অগ্রহায়ণ মাসের শুরুতে দেশব্যাপী বৃষ্টি পাতের প্রভাব পড়েছে বরেন্দ্র ভূমি নাচোলে।
গত ২০ নভেম্বর শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বিরতিহীন ভাবে চলেছে ২২ নভেম্বর পর্যন্ত। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বিপাকে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের আমন ধান ও শরিষা চাষিরা।
কার্তিকের শেষ সপ্তাহে শুরু হওয়া আমন ধান কাটার কাজ চলছে পুরোদমে। এক দিকে সোনালী রং ধারণ করা পাকা ধান কাটার পর দেওয়া আছে শুকানোর জন্য জমিতে, অন্য দিকে কিছু জমির ধান উত্তোলন করে সেই জমিতে বপন করা হয়েছে শরিষা। কিন্তু বিধাতার এমন অসময়ে লাগাতার বৃষ্টি এ অঞ্চলের কৃষকদের চোখের স্বপ্ন যেনো চোখের জ্বলে ভেষে গেলো। দীর্ঘ ৫-৬ মাস হাড়ভাঙা পরিশ্রম আর সার সংগ্রহের নিদারুণ হয়রানির সঙ্গে লড়াই করে মাঠ ভরা সোনালী ধানের বাম্পার ফলনের আশায় বুক ভরা আশা চোখে মুখে গোলাভরা ধানের স্বপ্ন, কয় দিনের বৃষ্টিতে হতাশার ছায়া নেমে এসেছে কৃষকের চোখে মুখে।
অঞ্চলের একজন কৃষক বলেন যে, এ বছর ফসল উৎপাদন করতে যতোটা হয়রানি, লড়াই সংগ্রাম করতে হয়েছে যার ফলশ্রুতিতে আমন ধান উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। তারপরও বাম্পার ফলনের আশায় স্বপ্ন বেঁধেছিলেন এ অঞ্চলের কৃষকরা।কাটা মাড়াইয়ের মহোৎসব শুরুও হয়েছিল পুরো দমে।
কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের চোখে মুখে হতাশার ছায়া স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে।
তবুও কৃষকরা বলছেন যদিও অতিরিক্ত উৎপাদন খরচ বেড়ে গেলো তবুও যদি ভালো রৌদ্র হয় তাহলে নতুন করে ঘুরে দাঁড়াতে চেষ্টা পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।




