ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় আজ শনিবার (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করেছে দলটি।

 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।

 

তিনি আরও জানান, এ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, সাত দফা দাবি আদায় এবং দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।