ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

পটিয়ায় চুরি হওয়া অটোভ্যান অবশেষে দোহাজারী থেকে উদ্ধার।

প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৬:০৭ অপরাহ্ণ
মোঃ বেলাল হোসেন
প্রতিবেদক: মোঃ বেলাল হোসেনচট্টগ্রাম জেলা প্রতিনিধিমোবাইল: ০১৮৭৬৯৯৩০০৩

চট্টগ্রামের পটিয়া থেকে চুরি হওয়া একটি অটোভ্যান অবশেষে উদ্ধার হয়েছে।

 

 

শনিবার (২১ নভেম্বর) পটিয়া ও চন্দনাইশ থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় ভ্যানটি উদ্ধার করা হয়।

 

দোহাজারী দেওয়ান হাট বটতল এলাকা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভ্যানটি তার মালিক চালকের কাছে হস্তান্তর করা হলে তার মুখে হাসি ফোটে। পটিয়ার সাংবাদিক ও পুলিশ সমন্বয় অভিযানে উদ্ধার করতে সফল হয়েছে।

 

উদ্ধার অভিযানে পুলিশের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা সার্বক্ষণিক খোঁজখবর রাখেন এবং তথ্য দিয়ে সহায়তা করেন। যৌথ তৎপরতার ফলেই অল্প সময়ের মধ্যে চুরি হওয়া ভ্যানটির সন্ধান পাওয়া যায়।

 

উদ্ধার হওয়া ভ্যানের পাশে দাঁড়িয়ে পুলিশ সদস্য, সাংবাদিক ও ভ্যান চালককে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন।

 

অভিযানে ছিলেন, সাংবাদিক মোরশেদ আলম, সাংবাদিক বিকাশ চৌধুরী, সাংবাদিক মোঃ পারভেজ এবং পুলিশ সহ আরো অনেকেই।

 

স্থানীয়রা বলছেন, দিনমজুর ও গরীব ভ্যান চালকের জন্য এই ভ্যানটিই একমাত্র জীবিকার অবলম্বন। ভ্যানটি চুরি হওয়ার পর থেকে পরিবারটি চরম দুশ্চিন্তায় ছিল। উদ্ধার হওয়ায় পরিবারটি স্বস্তি ফিরে পেয়েছে। এদিকে সাংবাদিকদের সকলেই ধন্যবাদ জানিয়ে সাধুবাদ জানাই।

 

এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পটিয়া ও চন্দনাইশ এলাকায় চুরি-ছিনতাই অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।