ছবি ভিডিও ভিডিও
অপরাধ

বান্দরবানের লামায় জব্দকৃত বালু লুটের পোস্ট করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিন্দার ঝড়।

প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৪:৫৭ অপরাহ্ণ
মোঃ আবু বক্কর সিদ্দিক
প্রতিবেদক: মোঃ আবু বক্কর সিদ্দিকচট্টগ্রাম বুর‍্যো প্রতিনিধিমোবাইল: ০১৮১১২৭৩৩৬০

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে প্রশাসনের জব্দকৃত বালু রাতের আঁধারে লুট ও পাচারের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার সাংবাদিক বেলাল আহমদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

 

​স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র থেকে জানা যায়, গত ২২ এপ্রিল ২০২৬ ইং সরই ইউনিয়নের বাজার পাড়া ৪ নম্বর ওয়ার্ডে (ইউনিয়ন পরিষদের পেছনে) মোবাইল কোর্ট পরিচালনাকালে আনুমানিক ২ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ করে লামা উপজেলা প্রশাসন। জব্দকৃত মালামাল বাজার পাড়া ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. বাবুল মিয়ার জিম্মায় রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, পরবর্তীতে সেই জব্দকৃত বালু রাতের অন্ধকারে লুট ও পাচার করা হচ্ছিল।

​এ বিষয়ে সরই ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন এবং জব্দকৃত বালু পাচারের বিরুদ্ধে পোস্ট করার পর (২০ নভেম্বর) রাতে একটি মোবাইল নম্বর (01600-750014) থেকে ছাত্র দলের পরিচয়ে গিয়াস উদ্দিন সাংবাদিক বেলাল আহমদকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

 

​এ ঘটনায় হুমকিদাতা হিসেবে গিয়াস উদ্দিন (পিতা লিয়াকত আলী, সাং লাকড়ি পাড়া,পুটিবিলা )-এর নাম উঠে এসেছে। পাশাপাশি বালু লুট ও পাচারের ঘটনার সাথে জড়িত হিসেবে আর কিছু নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন তারেক (পিতা মোক্তার হোসেন, বাজার পাড়া), শোয়াইব (এলাকার ঘর জামাই, হাবিবুর রহমান পাড়া, সরই ৩ নং ওয়ার্ড), রিয়াদ (পিতা ওসমান গনি, নোয়া পাড়া, পুটিবিলা ইউনিয়ন, লোহাগড়া),আবু ছৈয়দ (পিতা ফেরদৌস, হিমছড়ি পাড়া, ৮ নং ওয়ার্ড, সরই), অপুর্ব দাশ (পিতা গোবিন্দ দাশ, বাজার পাড়া, সরই ৪ নং ওয়ার্ড), নাজিম উদিন (পিতা সুলতান আহমদ, আমির হামজা পাড়া, ৩ নং ওয়ার্ড, সরই), সেলিম ওরফে (গরু সেলিম) (পিতা শফিক আহামদ, ঝটকিবন পাড়া, সরই ৪ নং ওয়ার্ড) সমির উদ্দিন ও আবু সুফিয়ান।

 

​ অভিযোগ উঠেছে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জের (আইসি)যোগদানের পর সরই এলাকা বেড়েছে অপরাধ, মাদকের টাকা ভাগাভাগি থেকে শুরু করে তার যোগসাজশে জব্দকৃত বালু পাচারের ঘটনা ঘটছে।

 

​এদিকে, সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সহকর্মী ও সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতা ও জব্দকৃত বালু লুট-পাচারে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

 

সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি)যোগদানের পর সরই এলাকা বেড়েছে অপরাধ ​জানতে চাইলে বান্দরবান পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার জানান,জব্দকৃত বালু লুট ও হুমকির বিষয়ে আমি জেনেছি,আইসি এবং হুমকির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।