ছবি ভিডিও ভিডিও
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, মাত্রা ৬.৯

প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৯:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় অনুভূত এ কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির (এএ) বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির বিষয়টি নিশ্চিত করেছে।

 

সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ওন্দোরেস শহর থেকে প্রায় ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা বা পর্যবেক্ষণ জারি করা হয়নি। এমনকি সুনামির ঝুঁকি নিয়েও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

ভূমিকম্পের পরপরই সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপর্যয় কিংবা প্রাণহানির খবর প্রকাশিত হয়নি।

 

সূত্র: আনাদোলু এজেন্সি।