ছবি ভিডিও ভিডিও
জাতীয়

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৯:৪২ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধামহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা অর্জনে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা শহিদদের প্রতি সম্মান জানান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনা সদস্যদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

 

দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় ফজরের নামাজের পর। এ সময় দেশের সব সেনানিবাস, নৌবাহিনীর ঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁদের মধ্যে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

 

এদিকে সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তিন বাহিনীর প্রধানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে তাঁরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।