১৬ নং কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম জনাব খলিলুর রহমান বাবুর স্মরণে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কচুয়াই ইউনিয়নে এই দোয়া মাহফিলের আয়োজন করে কচুয়াই ইউনিয়ন যুবদল ও ছাত্রদল।
অনুষ্ঠানটির সার্বিক উদ্যোগ ও নেতৃত্বে ছিলেন ১৬ নং কচুয়াই ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও মরহুম চেয়ারম্যান খলিলুর রহমান বাবুর ভাতিজা মোহাম্মদ মাহবুবুর রহমান (খোকা)।
এসময় মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান খোকা তার বক্তব্যে বলেন,
“আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের শুভ জন্মদিন, অন্যদিকে আমার চাচা মরহুম খলিলুর রহমান বাবুর স্মরণ। তিনি কচুয়াই ইউনিয়নের মানুষের জন্য সারাজীবন কাজ করে গেছেন। তার আদর্শকে বুকে ধারণ করে আমি মানুষের সেবা করতে চাই। আপনারা সবাই দেশনায়ক তারেক রহমান এবং আমার চাচা মরহুম খলিলুর রহমান বাবুর জন্য দোয়া করবেন।
দোয়া মাহফিলে দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মরহুম চেয়ারম্যান খলিলুর রহমান বাবুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন যুবদল নেতা ইউসুফ তালুকদার, মো: নাসির, মো: আজাদ, রিমন, রাশেদ।
আরও উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন ছাত্রদল নেতা সাইমন নুর, আলবি, হামিব, মামুন, ইমরান, তারেক এবং পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা মো: জিপু সহ এলাকার গণ্যমান্য মুরুব্বিবৃন্দ।




