ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

দেবীনগরে ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন নুরুল ইসলাম বুলবুল এমপি।

প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ১১:২০ অপরাহ্ণ
শহীদুল্লাহ আব্বাসী
প্রতিবেদক: শহীদুল্লাহ আব্বাসীক্রাইম রিপোর্টারমোবাইল: ০১৭১৯১৭৭১৩৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন RNCDRIDP প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) কলিকাতা গ্রামের বিশ্বাসপাড়া থেকে চরবাগডাঙ্গা বর্ডার রোড পর্যন্ত সড়কটির উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল এমপি।

 

জানা গেছে, সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল এমপির নির্বাচনী প্রতিশ্রুতি ও দীর্ঘদিনের প্রচেষ্টার ধারাবাহিকতায় ২ দশমিক ১৫৮ কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থার নানা সমস্যায় ভুগছিলেন। সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেশুর রহমান।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ দুরুল হোদা!

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আব্দুর রহমান!

দেবীনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

 

 

সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে দেবীনগর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।