ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলার ইউনিয়ন শাখা সমূহের আমীর নির্বাচন সম্পন্ন।

প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৭:৪৯ অপরাহ্ণ
মোঃ হাবিবুর রহমান
প্রতিবেদক: মোঃ হাবিবুর রহমাননাচোল উপজেলা প্রতিনিধিমোবাইল: ০১৭৩৩৫৫৮০৩৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার সকাল ৭:৩০ মিনিটে নাচোল বিএম ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত রুকন সম্মেলনে উপজেলার প্রায় আড়াই শতাধিক নারী ও পুরুষ রুকনের উপস্থিতিতে এ সম্মেলন ও ২০২৭/২০২৮ সেশনের জন্য দলীয় নির্বাচন সম্পন্ন হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর প্রভাষক মাওঃ মোঃ আবু জার গিফারী , জেলা নির্বাচন পরিচালক মোঃআমানুল্লাহ সম্মেলনের শুরুতেই মুহতারাম জেলা আমীর ২০২৭/২০২৮ সেশনের জন্য নির্বাচিত নাচোল উপজেলা আমীর প্রভাষক মোঃ ইয়াকুব আলীকে শপথ বাক্য পাঠ করান।এর পরেই নাচোল উপজেলার ইউনিয়ন শাখা সমূহের আমীর নির্বাচন সম্পন্ন হয় এবং রুকনগণ স্বাধীনভাবে গোপন ব্যালটে নিজেদের ভোট প্রদান করার মাধ্যমে উপজেলার চারটি ইউনিয়ন শাখা আমীর নির্বাচিত হয়েছেন। যথাক্রমে নাচোল সদর ইউনিয়ন মাওঃ মোঃ মুজাহিদ, নেজামপুর ইউনিয়ন মাওঃ ওবায়দুল্লাহ, কসবা ইউনিয়ন প্রভাষক (অবঃ)মোঃ আলমগীর হোসেন এবং ফতেপুর ইউনিয়ন মোঃ আহসান হাবীব।
নবনির্বাচিত ইউনিয়ন আমীরগণকে শপথ বাক্য পাঠ করান উপজেলা আমীর প্রভাষক মোঃ ইয়াকুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে মুহতারাম জেলা আমীর মাওলানা আবু জার গিফারী বলেন – নবনির্বাচিত নেতৃত্বে নাচোল উপজেলা জামায়াতে ইসলামী আরো গতিশীল ও বেগবান হবে এবং জামায়াতে ইসলামীর দাওয়াতকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দুনিয়ার কল্যাণ ও আখেরাতে মুক্তির পথ প্রসস্থ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।