ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ

প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ২:৩৯ অপরাহ্ণ
ইমাম হাসান জুয়েল
প্রতিবেদক: ইমাম হাসান জুয়েলচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিমোবাইল: ০১৭৬৮৯৭৭৪২৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (২০ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুরটেক অস্থায়ী ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাখেরআলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ পিস ভারতীয় শাড়ি ও ৩১ পিস চাদর জব্দ করা হয়।

 

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। পরে এসব মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।