ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

মোংলায় বিশ্ব শিশু দিবস উপলক্ষে কোডেক-এর বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন।

প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ১২:০৩ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) অগ্রযাত্রা প্রকল্প।

 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোংলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক শিশু, কিশোর – কিশোরী অভিভাবক ও কোডেক-এর কর্মীরা র‍্যালিতে অংশ নেন।

 

র‍্যালিতে শিশুরা হাতে হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাদের হাতে দেখা যায় “বিশ্ব শিশু দিবস”, “International Child Day”, “শিশুর অধিকার নিশ্চিত করি”, “বাল্যবিবাহকে না বলি”, “শিশুশ্রম বন্ধ করি” লেখা নানা স্লোগান।

 

বৃষ্টি উপেক্ষা করেই শিশুরা আনন্দ ও উৎসাহের সাথে র‍্যালিতে অংশ নেয়।

 

পরে র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,, কোডেক অগ্রযাত্রা প্রকল্পের শিশু সুরক্ষা সুপারভাইজার মোঃ মোতালেব শেখ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। #