চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পটিয়ার তরুণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী বেলাল হোসেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পটিয়া পৌরসদরের কামাল বাজার সংলগ্ন একটি ব্যবসায় প্রতিষ্ঠানে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর, সাংবাদিক মোঃ বেলাল, মাহফুজ রহমান, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘক্ষণ তারা পটিয়ার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন পৌর নির্বাচন নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সাক্ষাৎকালে কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমি পটিয়ার সন্তান, এই মাটিতেই আমার বেড়ে ওঠা। পটিয়ার মানুষের সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম। আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি কোনো পদ বা ক্ষমতার লোভে নয়, মানুষের খেদমত করার জন্য। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন এবং জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি প্রথমেই আমার ওয়ার্ডকে মাদকমুক্ত করবো, যুব সমাজকে খেলাধুলা ও কর্মমুখী কাজে উৎসাহিত করবো।”
তিনি আরও বলেন, “আমাদের ওয়ার্ডের প্রধান সমস্যা হলো জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের বেহাল দশা। আমি নির্বাচিত হলে পৌরসভার সহযোগিতায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করবো। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, আমি কাজে বিশ্বাসী। সকলের দোয়া ও সহযোগিতা চাই।”
এ সময় সাংবাদিক বেলাল হোসেন তার বক্তব্যে বলেন, “সাইফুল ভাই অত্যন্ত বিনয়ী, সৎ ও পরোপকারী একজন মানুষ। আমি দীর্ঘদিন ধরে দেখছি তিনি নীরবে এলাকার গরিব-অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ী হিসেবেও তিনি সবার কাছে প্রিয়। একজন সাংবাদিক হিসেবে আমি সবসময় ভালো মানুষের পক্ষে। পটিয়ার মতো জায়গায় সাইফুল ভাইয়ের মতো শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন মানুষের খুব প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা সাংবাদিকরা সমাজের দর্পণ। আমরা চাই যোগ্য মানুষ নেতৃত্বে আসুক। সাইফুল ভাই নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি। তার জন্য আমার ব্যক্তিগত ও পটিয়ার সাংবাদিক সমাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং পটিয়ার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সাক্ষাৎ শেষ হয়।



