ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ৫:৫২ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: ইমাম হাসান জুয়েলচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিমোবাইল: ০১৭৬৮৯৭৭৪২৮

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ধুমিহায়াতপুর গ্রামের মো. রমজান আলীর (৫৫) বসতবাড়ির পেছনে একটি লিচুবাগানে অভিযান চালিয়ে আব্দুর রশিদের কাছ থেকে ১৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুর রশিদ ধুমিহায়াতপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।