নামাজ না পড়া এবং বেলাইনে চলাফেরার অভিযোগে নিজের নাতি-জামাইয়ের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক বৃদ্ধ নানা শ্বশুর। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলায়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিডিও চিত্রে দেখা যায়, বৃদ্ধ ওই ব্যক্তি বরগুনা সদর থানায় গিয়ে পুলিশের কাছে তাঁর নাতি-জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরছেন। তাঁর দাবি, নাতি-জামাই নিয়মিত নামাজ আদায় করেন না এবং বেলাইনে চলাফেরা করেন। তাঁকে সঠিক পথে চলার পরামর্শ দিলেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হয়েছেন তিনি।
বৃদ্ধের এমন অভিযোগ ও থানায় জিডি করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। পারিবারিক সম্পর্কের মধ্যে ধর্মীয় অনুশাসন ও নৈতিক জীবনযাপন নিয়ে এমন অভিযোগের ঘটনা অনেকের নজর কেড়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্ত নাতি-জামাইয়ের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে জিডির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।



