ছবি ভিডিও ভিডিও
বিনোদন

আসিফের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান মেঘনা আলম

প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১০:৪৪ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। এ নিয়ে রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি জানান তিনি।

 

ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, “২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!”

 

এর আগে একই দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

নিজের পোস্টে তিনি লেখেন, “না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।” পরবর্তী সময়ে আরেকটি পোস্টে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় নিজের বিকল্প হিসেবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার নামও প্রস্তাব করেন তিনি।

 

আসিফ মাহমুদের ওই মন্তব্যের পরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন মেঘনা আলম।

 

সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন এই মডেল ও অভিনেত্রী। এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে দেওয়া তার পোস্ট ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

সুত্র: যুগান্তর নিউজ