ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি 

প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ৯:২৫ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: ইমাম হাসান জুয়েলচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিমোবাইল: ০১৭৬৮৯৭৭৪২৮

বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের এলাকা বহাল রাখার দাবিতে কর্মবিরতি ও অবস্থান পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এতে জেলাজুড়ে বন্ধ রয়েছে বিয়ে ও তালাকের সকল কার্যক্রম। সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলার ৪৫ ইউনিয়ন ও চারটি পৌরসভার সকল নিকাহ রেজিস্ট্রাররা অংশগ্রহণ করেন।

 

এসময় বক্তারা বলেন, আইন মন্ত্রণালয় নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে থাকা এলাকা বিভাজন করে ইউনিয়নে ০৩ জন, প্রত্যেক পৌর ওয়ার্ডে ১ জন ও সিটি কর্পোরেশনে প্রতি ওয়ার্ডে ০৩ জন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রাথমিক সিধান্ত নিয়েছে। এমন অযৌক্তিক ও হটকারি সিধান্তের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। কারন বর্তমানে থাকা নিকাহ রেজিস্ট্রারদের অধীনে ইউনিয়নে বাৎসরিক বিবাহের সংখ্যা ও নগদ মোহরে টাকার পরিমাণ কম হওয়ায় অনেক অভাব-অনটনে দিন পার করছি আমরা। তাই নতুন করে নিয়োগ দেয়ার কোন যৌক্তিকতা নেই। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নিকাহ রেজিস্ট্রাররা।