অভিযোগ সূত্রে জানা যায় চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন লালদীঘি কর্পোরেট শাখার অর্থঋণ আদালত ১ এর মামলা নং ১৬৯/২০১৩ আদেশ নং ৮৩ অবমাননা মানহানি মূলক আচরণ, কোন নিলাম অনুমতি ছাড়া বিবাদী পক্ষের বাড়ির সামনে বাদ্যযন্ত্র বাজিয়ে মাইকিং করে বিশৃঙ্খলা সৃষ্টি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে।
তার পাওনা টাকা বুঝে নেওয়ার পর বেপরোয়া তান্ডব চালিয়ে বিবাদী পক্ষের ঘরবাড়ির সামনে ও অফিসে হামলা চালিয়ে অত্র এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে যা আইন আদালতকে বৃক্রিত ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্টের একটি নীল নকশা তৈরি করেছেন অভিযুক্ত সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক।বিজ্ঞ আদালতের আদেশে ঋণ হিসাব চূড়ান্ত নিষ্পত্তি, বন্ধকী সম্পত্তি অবমুক্তি এবং বিবাদী পক্ষকে এক কোটি টাকা ফেরত দেওয়ার পাশাপাশি নো-লায়াবিলিটি সার্টিফিকেট (No Liability Certificate) প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নথি অনুসন্ধান করে দেখা যায় চট্টগ্রাম অর্থঋণ আদালতে বিচারাধীন অর্থঋণ মামলা নং-১৬৯/২০১৩- চট্টগ্রাম সোনালী ব্যাংক লালদীঘি কর্পোরেট শাখা লিমিটেড এর বাদী এবং মেসার্স গ্ৰেস ট্রেডিং বিবাদী পক্ষ হিসেবে উল্লেখ রয়েছে।
গত ২৫ জুন ২০২৫ তারিখে আদালতের ৮৩ নম্বর আদেশে অধিগ্রহণকৃত সম্পত্তির ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।
উক্ত ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর অফিসে অনুপস্থিত ছিলেন এবং তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তার বক্তব্য পাওয়া যায়নি।এদিকে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আবুল হাসান সাহাবুদ্দিন গনমাধ্যম কে যেমনটি জানিয়েছেন তা দেখুন ভিডিও চিত্রে।এদিকে ভুক্তভোগী গ্ৰেস ট্রেডিং পরিবার এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন সোনালী ব্যাংকের মামলার বাদী পক্ষের পাওনা সম্পন্ন টাকা পরিশোধ করা হয়েছে বিজ্ঞ আদালত বাদী পক্ষ কে মলগেট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত । কিন্তু অভিযুক্ত সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক আইন আদালত কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ের জোরে ক্ষমতার প্রভাব খাটিয়ে ভুক্তভোগী পরিবারের বাড়ির সামনে বাদ্যযন্ত্র বাজিয়ে মাইকিং করে মানহানি মূলক আচরণ করে বিবাদী পক্ষের অফিসে আনছার বাহিনী পাঠিয়ে লাঞ্ছিত ও হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠেছে বিতর্কিত অভিযুক্ত সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে।
এদিকে আইন আদালত অবমাননার অপরাধ হিসেবে গণ্য হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইন বিশেষজ্ঞ আইনজীবীরা জানান কোন নিলাম অনুমতি ছাড়া বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিবাদী পক্ষের সম্পূর্ণ টাকা বুঝে নিয়ে কাউকে হেনস্থা করা মানহানিমূলক আচরণ করা আইনগত দণ্ডনীয় অপরাধ হয় বলে মনে করেন বিজ্ঞ আইনজীবীরা)বিজ্ঞ আদালতের আদেশে উল্লেখ করা হয়, বিবাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অবশিষ্ট এক কোটি টাকা বিবাদীকে ফেরতযোগ্য।
একই আদেশে বলা হয়, বাদী ব্যাংককে নালিশি ঋণ হিসাব অবসায়ন, বন্ধকী সম্পত্তি অবমুক্তি এবং বিবাদীকে এক কোটি টাকা ফেরত প্রদান করতে হবে। পাশাপাশি বিবাদী পক্ষের অনুকূলে নো-লায়াবিলিটি সার্টিফিকেট প্রদানের জন্যও নির্দেশ দেওয়া হয়।
তবে আদালতের এমন নির্দেশনার পরও আদেশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা যথাযথভাবে কার্যকর না হওয়ায় সংশ্লিষ্ট পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভুক্তভোগী পক্ষের দাবি, আদালতের ২৫ জুন ২০২৫ তারিখের ৮৩ নম্বর আদেশ এবং ৮৫ নং আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করে আইনগত অধিকার নিশ্চিত করা এবং বন্ধকীয় জমির মালিক দলিল ফেরত দেওয়ার দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও স্থানীয়রা।
এদিকে বিতর্কিত অভিযুক্ত সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে এধরনের ঘটনার অভিযোগের পাহাড় সমান হিরিক। সর্ব মহলের দাবি রাষ্ট্রিয় মালিকানাধীন প্রতিষ্ঠানে এমন একটি বিতর্কিত ব্যক্তি কিভাবে দায়িত্ব পালন করেন এ প্রশ্ন জনমনে। তাকে দ্রুত অপসারণ করে সঠিক ব্যক্তিকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব হস্তান্তরের দাবি জানান স্থানীয় সকাল শ্রেণী পেশার মানুষ।




