ছবি ভিডিও ভিডিও
সোশ্যাল মিডিয়া

২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ

প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৪:০৭ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: অনলাইন ডেস্ক

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।

 

পোস্টে সাবেক এই উপদেষ্টা বলেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

 

ধারণা করা হচ্ছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের জায়গা থেকেই একথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।