ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স ও এস্কাফ সিরাপ জব্দ

প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ১১:৪০ পূর্বাহ্ণ
মোঃ আব্দুল্লাহ
প্রতিবেদক: মোঃ আব্দুল্লাহনিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০১টি বিশেষ অভিযানে ২৭ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স ও ৩৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

 

গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১০ টা ১০ মিনিটে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান পরিচালনা করে ২৭ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স ও ৩৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজার মূল্য ২৬,৪০০/- (ছাব্বিশ হাজার চারশত) টাকা। জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা সহ যেকোন মাদক এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করছে।