ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ৮:৫৭ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: রবিউল আলমকুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এমপি।

 

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সরওয়ার জাহান দোলন।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ।

 

কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাত্ত্বিক ও দার্শনিক দিকসমূহ নিয়ে চমকপ্রদ ও নান্দনিক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি মাদকাসক্তির ভয়াবহতা, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা, সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

 

বক্তারা বলেন, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সচেতন, দায়িত্বশীল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

কর্মশালাটির পৃষ্ঠপোষকতায় ছিল ‘Study of Bangladeshi Nationalism’। এতে চেয়ারম্যান মামুনুর রশীদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান রাসেল মাহমুদ এবং সাধারণ সম্পাদক উমর ফারুকের নাম উল্লেখযোগ্যভাবে উঠে আসে।