ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

জনপ্রতিনিধি হওয়ার আগেই জনসেবায় জাকির হোসেন বাবু

প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ
ইমন মিয়া
প্রতিবেদক: ইমন মিয়াউপজেলা প্রতিনিধিমোবাইল: ০১৯৪১৬৮৩০৮২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের নোয়াদা বাবু বাজার থেকে মুন্দিরপুর পর্যন্ত দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি ব্যক্তিগত অর্থায়নে মেরামত করেছেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সোনারগাঁও উপজেলা যুবদলের সভাপতি আলহাজ্ব মো. জাকির হোসেন বাবু।

 

শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবে তিনি নিজ উদ্যোগে সড়কটির মেরামতকাজ পরিচালনা করেন।

 

এ সময় আলহাজ্ব মো. জাকির হোসেন বাবু বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। সড়কটির বেহাল অবস্থার কারণে তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়। মানুষের এই দুর্ভোগের কথা বিবেচনা করেই ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি মেরামতের ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, আমাদের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশনা রয়েছে, জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা যেন নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে কাজ করেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরাও সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। আশা করছি, সংসদ সদস্যও এসব এলাকার উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেবেন।

জাকির হোসেন বাবু বলেন, আমরা বিভিন্ন গ্রামে যাতায়াত করি। এ সময় যেসব রাস্তার অবস্থা বেশি খারাপ দেখতে পাই, সেসব রাস্তা মানুষের চলাচলের উপযোগী করতে ব্যক্তিগত অর্থায়নে যতটুকু সম্ভব মেরামতের চেষ্টা করছি। মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য।

স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগ কমাতে তাঁর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।