ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

কুমিল্লায় যৌথ অভিযানে ১২০ কেজি গাঁজা আটক করেছে বিজিবি

প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ৯:২১ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: রবিউল আলমকুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার সদর দক্ষিণ সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টায় (২০০০ ঘটিকায়) এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর যশপুর বিওপির একটি বিশেষ টহলদল এবং এসআরবি-১১ (সিপিসি-২)-এর একটি টহলদল যৌথভাবে এই অভিযান চালায়।

​বিজিবি জানায়, সীমান্ত রেখা থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুড়াপাড়া এলাকা থেকে পরিত্যক্ত বা সংশ্লিষ্ট অবস্থায় ১২০ কেজি গাঁজা উদ্ধার ও আটক করা হয়। সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে ১০ বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সফলতা এসেছে।

 

​আটককৃত গাঁজার বিষয়ে প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।