ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ
ইমাম হাসান জুয়েল
প্রতিবেদক: ইমাম হাসান জুয়েলচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিমোবাইল: ০১৭৬৮৯৭৭৪২৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালায় ৫৩ বিজিবির অধীনস্থ ওয়াহেদপুর ও রঘুনাথপুর বিওপির পৃথক টহলদল। এ সময় ওয়াহেদপুর বিওপির অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ, যার মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা এবং রঘুনাথপুর বিওপির অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু জব্দ করা হয়।

জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।