বাবাকে হারিয়ে শোকাহত কলকাতার জনপ্রিয় অভিনেতা ও সাবেক তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তাঁর বাবা সুব্রত চক্রবর্তী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পরিবারের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতা ও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন সুব্রত চক্রবর্তী। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৯ নভেম্বর রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
বাবার মৃত্যুতে গভীর শোকের মধ্যে রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে এই কঠিন সময়ে পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
সুব্রত চক্রবর্তীর মৃত্যুতে সোহমের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।



