ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে সোনারগাঁয়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন

প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ৫:২০ অপরাহ্ণ
ইমন মিয়া
প্রতিবেদক: ইমন মিয়াসোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি কর্তৃক ঘোষিত ১০ নভেম্বর ২০২৬ তারিখের আট দফা দাবিতে ডাকা সর্বাত্মক ধর্মঘটের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল শোডাউন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে উপজেলার জামপুর ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।

 

এদিন জামপুর ইউনিয়নের পরাপদি স্ট্যান্ড থেকে শুরু করে পরাপদি ইস্টার্ন হয়ে নোয়াদ্দা বাবুবাজার এলাকা পর্যন্ত বিশাল মোটরসাইকেল শোডাউন করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে মোটরসাইকেল শোডাউনটি পাকুন্দা এলাকায় গিয়ে শেষ হয়।

 

সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদ জানিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির নামে জনজীবনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগকারী এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাব এলাকা থেকে শুরু হয়ে বস্তল, তালতলা ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রভাকরদী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন এবং ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

 

মিছিলে উপস্থিত ছিলেন জাসাসের সিনিয়র সহ-সভাপতি মো. সোলায়মান, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেওয়ান সাব্বির, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ও সামির হোসেন, ছাত্রদল নেতা হাবিবুর রহমান রনি এবং যুবদল নেতা শুক্কুর আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সংক্ষিপ্ত বক্তব্য শেষে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।