ছবি ভিডিও ভিডিও
সারাদেশ

ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ৮:২৪ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: বুল্বুল আহমেদ বুলুনওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ৬৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাত ৮টার দিকে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বসতবাড়ি থেকে মো. আব্দুল মজিদ (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ধামইরহাট উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

 

অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজত থেকে ৬৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৭ হাজার টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব মালামাল জব্দ করা হয়েছে।

 

এসআরবি জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদক, অস্ত্র, প্রতারণা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।