নওগাঁর রাণীনগরে দুই জনের সার ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নিয়মের ব্যতয় ঘটিয়ে সার ডিলার নিয়োগ করায় এ নিয়ে প্রকৃত ব্যবসায়ি ও বঞ্চিত আবেদনকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলার খট্টেস্বর-রাণীনগর ইউনিয়ন থেকে সার ডিলার হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন বগুড়া জেলার আদমদিঘী উপজেলার দরিয়াপুর গ্রামের বাসীন্দা ও রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল এবং কাশিমপুর ইউনিয়ন থেকে সার ডিলার হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ-এ আলম। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সার ডিলার নিয়োগের মূল নীতিমালায় বলা আছে- যে ইউনিয়নে ডিলারশিপের জন্য আবেদন করা হবে, আবেদনকারীর ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামঘর বাধ্যতামূলক ভাবে সেই ইউনিয়নের ভৌগোলিক সীমানায় এবং ব্যক্তি মালিকানা জায়গার মধ্যেই থাকতে হবে। কিন্তু খট্টেস্বর-রাণীনগর ও কাশিমপুর ইউনিয়নে ডিলার নিয়োগের ক্ষেত্রে এই শর্তটি মানা হয়নি। রানীনগর উপজেলার আটটি ইউনিয়নে নতুন করে আটজন ডিলার নিয়োগ পেয়েছে।
উপজেলার খট্টেস্বর-রাণীনগর ইউনিয়ন থেকে সার ডিলার হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল। তিনি বগুড়া জেলার আদমদিঘী উপজেলার দরিয়াপুর গ্রামের বাসীন্দা। তার প্রতিষ্ঠানের নাম মেসার্স সানি ট্রেডার্স। স্বত্ত্বাধিকারী মোঃ মতিউর রহমান উজ্জ্বল।
খোঁজ নিয়ে জানা যায়- মতিউর রহমান উজ্জ্বল খট্টেস্বর-রাণীনগর ইউনিয়নে ডিলার হওয়ার জন্য রাণীনগর রেলওয়ে স্টেশনের জায়গায় গুদাম ঘর দেখিয়ে আবেদন করেছিলেন। গুদাম ঘরটি ছিল বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মধ্যে। পরে রেলওয়ের জায়গায় গুদাম ঘরে সাইনবোর্ড লাগানো হয়েছে।
অপরদিকে, কাশিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চকমুনু গ্রাম থেকে সার ডিলার হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন সিরাজ-এ আলম। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার প্রতিষ্ঠানের নাম মেসার্স মা ট্রেডার্স। তার গুদাম ঘর রয়েছে খট্টেস্বর-রাণীনগর ইউনিয়নের পশ্চিম বালুভরা মৌজার রাণীনগর প্রাণিসম্পদ অফিসের উত্তরপাশে প্রাচীর সংলগ্ন। সেখানে তার নিজস্ব কোন গুদাম ঘর নেই। বরং একটি ভাড়া নেওয়া ঘরকে গুদাম ঘর দেখিয়ে তিনি আবেদন করেছিলেন। ওই ঘরটিতে সন্ধ্যায় কম্পিউটার প্রশিক্ষণ হয় বলে জানান স্থানীয়রা।
পশ্চিম বালুভরা মৌজার রাণীনগর প্রাণিসম্পদ অফিসের উত্তরপাশে প্রাচীর সংলগ্ন ভবনের মালিক বয়জেষ্ঠ্য মকরব। তিনি বলেন, আমার ভবনটি পশ্চিম বালুভরা মৌজার মধ্যে অবস্থিত। আমার ভবনের পাশে ওই সাইনবোর্ড লাগানো সারের গুদাম ঘরটি একই এলাকায় অবস্থিত।
খোঁজ নিয়ে জানা যায়, খট্টেস্বর-রাণীনগর ইউনিয়ন থেকে সার ডিলারশিপ পাওয়ার জন্য আবেদন করেছিলেন রাজেকুল ইসলাম নামে ব্যবসায়ি। ঠিকানা জটিলতায় তার আবেদন বাতিল করা হয়েছে। আবেদন বাতিলের কারণ হিসেবে বলা হয়, ওই আবেদনকারীর ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামের অবস্থান কাগজে-কলমে খট্টেস্বর-রাণীনগর ইউনিয়নের পরিবর্তে কাশিমপুর ইউনিয়নের চকমুনু মৌজায়।
আবেদনকারীদের অভিযোগ- যথাযথ নিয়ম ও শর্ত মেনে আবেদন করা হয়েছিল। কিন্তু যথাযথ নিয়ম পালন করেননি দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা। এছাড়া রাজনৈতিক পরিচয়ের প্রভাবেই নিয়মের তোয়াক্কা না করে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। এতে ব্যবসায়িদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল বলেন, আমার বসবাস দরিয়াপুর গ্রামে। কিন্তু জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) ও ব্যবসা প্রতিষ্ঠান রানীনগর উপজেলার মধ্যে। সার ডিলারের আবেদনে চারটি গুদামঘর দেখিয়েছিলাম। সেখান থেকে রাণীনগর বাজারে একটি গুদামঘর বাছাই করেছে কমিটি এবং সেখানেই সাইনবোর্ড লাগানো হয়েছে। স্বচ্ছতার সাথে ডিলার নিয়োগ হয়েছে বলে দাবী করেন তিনি।
এ বিষয়ে রাণীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ-এ আলম বলেন, সীমানা জটিলতা নিয়ে কোন সমস্যা নাই। আমার গুদামঘরটি কাশিমপুর ইউনিয়নের মধ্যেই আছে। আর নীতিমালা ও নিয়ম মেনেই ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। এখানে নিয়মের কোন ব্যতয় ঘটেনি।
উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও রানীনগর উপজেলা কৃষি অফিসার মোস্তাকিমা খাতুন বলেন- আমাদের দায়িত্ব ছিলো গুদাম ঘর আছে কিনা এবং এর ধারণক্ষমতা কেমন তা দেখতে হবে। এছাড়া নীতিমালায় অন্যান্য যা আছে তা দেখা। অনেকে একাধিকা গুদাম ঘর দেখিয়েছে। সরেজমিনে…



